শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হোসেনপুরে খোলা আকাশের নিচে ভ্রাম্যমান ভূমি অফিস

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৩৭৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে খোলা আকাশের নিচে ভ্রাম্যমান ভুমি অফিস স্থাপন করে জনমনে ব্যাপক সাড়া জাগিয়েছেন সহকারী কমিশনার ( ভূমি) ওয়াহিদুজ্জামান। ভূমি সেবা ভোগীদের দালালের খপ্পরে না পড়ার জন্যই ব্যাতিক্রমী এ উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। জনগনের ভোগান্তি লাঘবে ভূমি অফিসের সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দেওয়াই এখন যেন হয়ে ওঠেছে তার নিত্যদিনের কাজ।

 

উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রত্যন্ত অঞ্চলে সপ্তাহে ২দিন করে খোলা আকাশের নিচে ব্যানার ফেস্টুন,লিপলেটসহ পুরো অফিস নিয়ে হাজির থাকেন এ এসিল্যান্ড। ই-নামজারি আবেদন,নামজারি,(খারিজ),শুনানি, অনুুমোদিত নামজারি (ডিসিআর) ও খতিয়ান সংগ্রহ,ভূমি উন্নায়ন কর (খাজনা) দেওয়াসহ ভূমি সংক্রান্ত যে কোনো সমস্যা তাৎক্ষনিকভাবে সমাধান বা পরামর্শ দেন তিনি। এরই ধারাবাহিকতায় রোববার (১ নভেম্বর) উপজেলার পুমদি ইউনিয়ন পরিষদ মাঠে সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ ভূমি সেবা কার্যক্রম পরিচালনা করেন । ভ্রাম্যমাণ ভূমি সেবা উদ্যোগটি এরই মধ্যে উপজেলা লক্ষাধিক লোকজনের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

 

পুমদি ইউপি চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান জানান, ভূমি সেবা নিতে সাধাররণ মানুষ অফিসের বারান্দায় দিনে পর দিন ঘুরতো। এখন ভূমি অফিসই জনগনের কাছে আসছে। দালালের খপ্পরে আর জনগনকে পড়তে হবে না। নিজ বাড়ির পাশেই ভূমি খারিজ করা ও খাজনা দিতে পারছে তারা। ব্যাতিক্রমী এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয় ।

 

সহকারী কমিশনার ( ভূমি) ওয়াহিদুজ্জামান জানান, প্রতিটি ইউনিয়নে সপ্তাহে দু-একদিন করে আমরা ভ্রাম্যমাণ ভূমি সেবা দিচ্ছি। অত্র জেলায় প্রথম এমন ব্যাতিক্রমী উদ্যোগটি নিতে পেরে আমি নিজেও আনন্দিত। মুলতঃ ভূমি সংক্রান্ত দীর্ঘদিনের জঠিলতা নিরসন ও দালাল মুক্ত করতেই ভ্রাম্যমান ভুমি সেবা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com