শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

করিমগঞ্জে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মো: আল-আমীন
  • আপডেট সময় সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৩৩১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের করিমগঞ্জে ৬ কেজি গাঁজাসহ মো. আনোয়ার হোসেন (২০) ও মো. মুরসালিন আহমদ ওরফে সাঈদ (১৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।

 

সোমবার (২ নভেম্বর) সকালে করিমগঞ্জ উপজেলায় চামড়াঘাট এলাকায় র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম অভিযান পরিচালনা করে  তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মো. আনোয়ার হোসেন সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার নয়া হালট পশ্চিম পাড়ার নূরুল ইসলামের ছেলে এবং মো. মুরসালিন আহমদ ওরফে সাঈদ একই গ্রামের আব্দুল গফুরের ছেলে।

 

আটকের পর র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানধীন নয়া হালট পশ্চিমপাড়া এলাকা থেকে প্রথমে গাঁজাগুলো সংগ্রহ করে নিয়ে আসে। পরবর্তীতে বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে গাঁজা বিক্রয় করার জন্যে অভিনব পদ্ধতি অবলম্বন করে প্লাস্টিকের ব্যাগে এক কেজি করে গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে নিয়ে যায়। দীর্ঘদিন যাবৎ দুজনেই সুনামগঞ্জসহ আশপাশের জেলাগুলোতে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে তারা স্বীকার করে।

 

এ বিষয়ে তাদের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com