বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

ধর্ম অবমাননার অভিযোগে তরুণী আটক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৩৩০ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্ম নিয়ে অবমাননাকর পোস্ট দেয়ার অভিযোগে ইসরাত জাহান রেইলি (১৯) নামে এক তরুণীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)।

শুক্রবার দুপুরে র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে মিরপুরের দারুস সালাম এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

তিনি আরো জানান, ইসরাত জাহান রেইলি নিজ নামে সাতটি ফেসবুক আইডি, দুটি ফেসবুক পেজ এবং টুইটার আইডি থেকে দীর্ঘদিন ধরে ধর্মীয় উসকানি ও বিদ্বেষমূলক পোস্ট করে আসছিলেন।

 

তার একাধিক ফেসবুক আইডি নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পর তিনি নতুন আইডি খুলে এ ধরনের বিদ্বেষ ছড়াচ্ছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রক্রিয়াধীন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com