বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

১৯ দিন বয়সী যমজ সন্তানকে ফেলে গেলেন মা, বিপাকে বাবা!

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৩৪০ বার পড়া হয়েছে

মাদারীপুরের কালকিনিতে ১৯ দিন বয়সী যমজ কন্যা সন্তানকে স্বামীর বাড়িতে ফেলে বাবার বাড়ি চলে গেছেন সানজিদা বেগম নামে এক গৃহবধূ। এতে সন্তানদের নিয়ে চরম বিপাকে পড়েছেন বাবা হাসান মোল্লা।

 

হাসান মোল্লা ওই উপজেলার ডাসার থানাধীন কাজীবাকাই ইউপির দক্ষিণ মাইজপাড়ার ফজল মোল্লার ছেলে। তার স্ত্রী সানজিদা বেগম পার্শ্ববর্তী মিনাজদী গ্রামের ফজলে হাওলাদারের মেয়ে।

বৃহস্পতিবার দুপুরে হাসান মোল্লার বাড়িতে গিয়ে জানা গেছে, প্রায় দেড় বছর আগে পারিবারিকভাবে সানজিদাকে বিয়ে করেন হাসান। ১৯ দিন আগে সানজিদার কোল জুড়ে আসে যমজ কন্যা সন্তান। কিন্তু তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার দুই সন্তানকে স্বামীর কাছে ফেলে বাবার বাড়িতে চলে যান সানজিদা। এতে চরম বিপাকে পড়েছেন হাসান মোল্লা। দুই নবজাতককে লালন-পালনে হিমশিম খেতে হচ্ছে তাকে। বুকের দুধ না পেয়ে সারাক্ষণ কান্নাকাটি করছে ১৯ দিন বয়সী দুই শিশু।

 

হাসান মোল্লা বলেন, সানজিদা তুচ্ছ কারণে বাবার বাড়ি চলে যায়। এর আগেও সে এমন করেছে। এবার দুটি বাচ্চাকে ফেলে গেছে। বারবার বলার পরও সে ফিরে আসতে চায় না। এখন বাচ্চা দুটি নিয়ে আমি কি করবো?

যমজ কন্যার মা সানজিদা বেগম বলেন, শ্বশুরবাড়ির লোকজন তাকে শারীরিক ও মানসিকভাবে যন্ত্রণা দেয়। এ কারণে আমি বাবার বাড়ি চলে এসেছি। কাজীবাকাই ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ মোল্লা বলেন, বিষয়টি দঃখজনক। দুই পক্ষের উপস্থিতিতে এ সমস্যার সমাধান করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com