শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

আজ থেকে নতুন ইনিংস শুরু শ্রাবন্তীর

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৪১০ বার পড়া হয়েছে

কলকাতার জনপ্রিয় নয়িকা শ্রাবন্তীর তৃতীয় সংসারও আর টিকছে না। বেশ কিছু দিন ধরে টালিগঞ্জে তার বিয়ে ভাঙার গুঞ্জনেই মুখর। এরই মাঝে জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন শ্রাবন্তী। যা নিয়ে বর্তমানে বেশ ব্যস্ত অভিনেত্রী। শ্রাবন্তীর জীবনের নতুন ইনিংসটা কি? সেটা ‘দ্য ফিটনেস এম্পাওয়ার’।

 

করোনা ভাইরাসের কারণে বেশ কলকাতার প্রায় সব জিমই বন্ধ ছিলো। নতুন করে বন্ধ থাকা জিম আবার খুলে গিয়েছে শহরজুড়ে। সাধারণ মানুষের সঙ্গে ফিটনেস ফিরে পেতে জিমে কিকস্টার্ট দিয়ে ফেলেছেন তারকারাও। নিজেকে সুস্থ রাখতে বেশ কয়েকদিন হল জিমে ফিটনেস চর্চা শুরু করে দিয়েছেন শ্রাবন্তী। আর এবার সকলকে ফিট রাখতে নিজেই একটি জিম খুলছেন শ্রাবন্তী। যার নাম‘দ্য ফিটনেস এম্পাওয়ার’।

আজ শ্রাবন্তীর জিমের উদ্বোধন। অবাক লাগলেও এটাই সত্যি অভিনেত্রী এখন জিমের মালিক। মধ্যমগ্রামের এক শপিংমলে শ্রাবন্তী তার ফিটনেস হাব খুলছেন।

 

শ্রাবন্তীর এই নতুন যাত্রায় শুভেচ্ছা বার্তা জানালেন তারকা সাংসদ নুসরাত জাহান। এক ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়ে নুসরাত বলেন, ‘আমি আমার বন্ধু শ্রাবন্তীর পাশে রয়েছি। আপনারও চটজলদি ফিট হয়ে যাওয়ার জন্য নাম নথিভূক্ত করুন’।

 

নিজের জিমের কথা জানিয়ে শ্রাবন্তী এক পোস্ট করে লিখেছেন, ‘ইমোশন দ্যা ফিটনেস এম্পাওয়ার। বাড়ন্ত বাচ্চা’। বলে রাখি, বেশ কয়েকদিন আগে নেট পাড়ায় নতুন জিমের প্রমোশ্যান করতে দেখা গিয়েছিল শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশনকেও। রোশনও একটি জিমের কো-ওনার। তবে, বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় দেখা মিলছে না শ্রাবন্তীর তৃতীয় স্বামীর। তাই খবর রটেছে তাদের বিচ্ছেদেরও।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com