রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে ৭৫ কোটি টাকা মূল্যের বিষ্ণু মূর্তি উদ্ধার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৩০৮ বার পড়া হয়েছে

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দেওড়া এলাকা হতে ৩৮০ কেজি ওজনের প্রাচীন পাল আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন কষ্টি পাথরের ১টি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে র‍্যাব।

 

রোববার (০৮ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র‍্যাব-৫ এর সদস্যরা প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের সহযোগিতায় মূর্তিটি উদ্ধার করে। মুর্তিটির দাম প্রায় ৭৫ কোটি টাকা বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব জানায়, উদ্ধার করা প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি পাল বংশীয় রাজা ১ম মহীপাল (৯৯৫-১০৪৩ খ্রীঃ) আমলের। বিষ্ণু মূর্তিটির গায়ে খোদাই করা শিল্পকর্ম থেকে ধারণা করা হচ্ছে, এটি কুষান সাম্রাজ্যের প্রাচীণ মূর্তি শিল্পের আদলে তৈরিকৃত।

 

ইতোপূর্বে ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা ও ভূতপূর্ব বৃহত্তর বগুড়া জেলার দেওড়া এলাকা থেকে এই শিল্পকর্মের আদলে তৈরি প্রত্ন-সম্পদ উদ্ধার করা হয়। র‌্যাবের দাবি, উদ্ধারকৃত প্রত্ন সম্পদসমূহের মধ্যে বাংলাদেশে এই ধরনের বিষ্ণু মূর্তি এটাই প্রথম। মূর্তিটি রাষ্ট্রীয় সম্পদ হওয়ায় তা পাহাড়পুর জাতীয় জাদুঘরে হস্তান্তর করা হবে বলেও জানায় র‍্যাব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com