বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

সর্বনিম্ন ১২.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হলো তেঁতুলিয়ায়

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৩০১ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমের ও সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। টানা ৩ দিন ধরে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। ফলে কয়েক দিন ধরে তাপমাত্রা ৩০ ডিগ্রির ঘর থেকে ১২ ডিগ্রিতে নেমে এসেছে।

 

আজ সোমবার (৯ নভেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর পূর্বে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে সরজমিনে দেখা যায়, পঞ্চগড় হিমালয় অনেক কাছাকাছি হওয়ায় বিগত বছরের তুলনায় সারাদেশের ন্যায় পঞ্চগড়ের তাপমাত্রা কমতে শুরু করেছে। ফলে গত তিনদিন ধরে সন্ধ্যা নামার সাথে সাথে কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে পুরো জেলায় আর শীত অনুভূত হচ্ছে বিগত বছর তুলনায় অনেক বেশি। আর শীত থেকে রক্ষা পেতে এ জেলার মানুষ গরম কাপড় পরতে করতে শুরু করেছেন।

 

পঞ্চগড় শহরের রিকশাচালক আব্দুল বারেক জানান, কয়েক দিন ধরে খুব ঠান্ডা করে। সন্ধ্যা পর পর ঠান্ডা বাতাস ও কুয়াশা পড়ে ফলে অনেক শীত অনূভুত হচ্ছে। একই কথা জানান তেঁতুলিয়া মহানন্দা নদীর পাথর শ্রমিক রবিউল ইসলাম। তিনি বলেন, কয়েক দিন থেকে কুয়াশা ও শীত করছে ফলে আমরা কাজে যোগ বা নদীতে নামতে পারছি না পানি ঠান্ডার কারণে তাই রোদ্রের অপেক্ষা করতে হয় ৩ দিন ধরে।

 

এদিকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষেণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, আজ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস যা চলতি শীত মৌসুমের ও সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। টানা গত ৩ দিন ধরে এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com