বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

পদ্মায় এক জেলের জালে ৮৬টি পাঙ্গাস, বিক্রি সাড়ে ৪ লক্ষ টাকা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৫১৭ বার পড়া হয়েছে

শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর ঘাট সংলগ্ন পদ্মা নদীতে এক জেলের জালে একসাথে ৮৬টি পাঙ্গাস মাছ ধরা পড়েছে।

হালইসার মৎস্য গ্রামের মৎস্যজীবি হানিফা বেপারির জালে সোমবার ৮৬ টি পাঙ্গাস মাছ ধরা পরে। ৫ কেজি হতে ১৫ কেজি ওজনের এই পাঙ্গাস গুলোর ওজন আনুমানিক ৭৭৪ কেজি। এছাড়া বাজার মূল্য ৪, ৫০,০০০ (চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা)।

হানিফা বেপারি বলেন, অভয়াশ্রমে জাটকা অভিযানের ফলে বিলুপ্তপ্রায় এই পাঙ্গাস নদীতে আবার দেখা যাচ্ছে। মা ইলিশ অভিযানের পর যদিও ইলিশ অনেকটা কম তবুও এই পাঙ্গাস প্রাপ্তিতে অনেক মৎস্যজীবি লাভবান।

 

স্থানীয় মৎসজীবীরা বলেন, পদ্মা নদীতে এত বড় সাইজের পাঙ্গাস এতগুলো একসাথে কখনোই ধরা পড়েনি। এটা অবাক করার মত ঘটনা। তারা বলছে, নদীতে ইলিশের পরিমান কম, তবে পাঙ্গাসের পরিমান মোটামুটি বেশী থাকায় তারা লোকসান পুষিয়ে উঠতে পারবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com