শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কমলগঞ্জে এলজিইডির গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদ্বোধন

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৩১৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে ‘মুজিববর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’ এ শ্লোগানকে সামনে রেখে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদযাপন করা হয়েছে।

 

এ উপলক্ষে বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার কমলগঞ্জ-আদমপুর-কুরমা সড়কের মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে। কমলগঞ্জ-আদমপুর সড়কের ঘোড়ামারা এলাকায় রক্ষণাবেক্ষণ কাজের শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী মো. আজিম উদ্দিন সরদার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলামসহ এলজিইডি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী কার্যালয়ের তত্ত্বাবধানে মাস জুড়ে গ্রামীণ সড়ক সংস্কারের কাজ চলবে। চলতি ২০২০-২১ অর্থবছরে সারাদেশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গ্রামীণ সড়কে নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে কমলগঞ্জ-আদমপুর-কুরমা সড়কের সাড়ে ৮ কিলোমিটার সড়ক সংস্কার কাজ শুরু হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com