রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৮ হাত-পা নিয়ে শিশুর জন্ম!

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ৪৯৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা গ্রামের রফিকুল ইসলাম-তানজিলা আক্তার দম্পতির ঘরে গতকাল বৃহস্পতিবার এসেছিল কন্যা সন্তান। কিন্তু মেয়েকে আদর ভালোবাসা দেওয়ার ভাগ্য হয়নি তাদের। চার হাত চার পা নিয়ে জন্ম নেওয়া শিশুটি মারা যায় ৩০ মিনিটের মধ্যে। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়েছিল।

রফিকুল ইসলাম-তানজিলা আক্তার তারাকান্দা উপজেলার বানিহালা গ্রামের বাসিন্দা। নগরীর চরপাড়া এলাকার রেডিয়াম ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাদের সন্তানের জন্ম হয়। শিশুটির মৃত্যু হয় রাত সাড়ে ১০টায়।

বিষয়টি নিশ্চিত করেন রেডিয়াম ডায়াগনস্টিকস সেন্টার ও হাসপাতালের পরিচালক এমএন রয়েল। তিনি বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে তানজিলা আক্তারের সিজার করার জন্য ভর্তি নেওয়া হয়। এফসিপিএস গাইনি সার্জন ডা. শারমীন সুলতানা রেখা প্রসূতির সিজার অপারেশন করেন। অপারেশনে ৮ হাত-পা’ওয়ালা একটি মেয়ে শিশুর জন্ম হয়। রাত সাড়ে ১০টায় নবজাতকটি মারা যায়।’

 

রেডিয়াম ডায়াগনস্টিকস’র মালিক এসএম আমিরুল ইসলাম বলেন, হাসপাতালে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। শুনেছি, শিশুটির মৃত্যুর পর তাকে পারিবরিক কবরস্থানে দাফন করা হয়েছে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com