বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক মিঠামইনে সাবেক ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা কিশোরগঞ্জে ফেসবুকে ‘পরাজিত’ লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী

হোসেনপুরে ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিয়েছেন- স্বাস্থ্য সচিব

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ৩১১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে অনুমোদনহীন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের পাশাপাশি লাইন্সেস বিহীন ওষুধের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের সচিব মোঃ আব্দুল মান্নান। আজ শনিবার (১৪ নভেম্বর) সকালে হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, হোসেনপুর হাসপাতালের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করতে হবে। স্বাস্থ্য কর্মী, চিকিৎসক ও নার্সদের পোষাক পরিধান করে স্বাস্থ্যসেবা দিতে হবে। হাসপাতাল এমন পরিচ্ছন্ন রাখতে হবে যাতে ফ্লোর থেকে একটি ভাত কুড়িয়ে খাওয়া যেতে পারে। ওই মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাসিরুজ্জামান ।

 

এসময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডাঃ মজিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এ এস এম জাহিদুর রহমান, ডিপিও ডাঃ মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার ( ভূমি) ওয়াহিদুজ্জামান, অফিসার ইনচার্জ শেখ মোস্তাফিজুর রহমান, মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, উপজেলা কৃষক লীগের সভাপতি আক্তার হোসেন দুলাল প্রমূখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com