রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে এলডি ট্যাক্স সফটওয়ারের পাইলটিং কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ২৫১ বার পড়া হয়েছে
সামাজিক সুরক্ষা  ও স্বাস্থ্যবিধি মেনে বরিশাল  বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মোঃ আক্তার জামীল বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার তিন ভূমি অফিস পরিদর্শন করেন। আজ রবিবার (১৫ নভেম্বর) তিনি উক্ত ভূমি অফিসসমূহ পরিদর্শন করেন।
.
সকালে বাকেরগঞ্জ উপজেলা ভূমি অফিস পরিদর্শন এবং ভূমি অফিসের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি। এসময় ই-নামজারিসমূহ নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তির নির্দেশনা ছাড়াও অর্পিত সম্পতির লীজ আইনানুগভাবে নবায়ন, মিস কেইস ও অডিট আপত্তিসমূহ দ্রুত নিষ্পত্তিকরণ, দেওয়ানী মামলার এসএফ যথাসময়ে প্রেরণ, সিকস্তি ও পয়স্তি জমির এডি লাইন নির্ধারণ প্রভৃতি বিষয়ের উপর গুরুত্বারোপ করেন। এরপর তিনি একে একে রঙ্গশ্রী ইউনিয়ন ভূমি অফিস এবং পাদ্রী শিবপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। সেখানে তিনি খাস জমিসহ সরকারি সকল সম্পত্তি সঠিকভাবে সংরক্ষণ, তলব বাকী  অর্থ্যাৎ ২ নং রেজিস্টার হোল্ডিং ওয়ারী সরেজমিন পরিদর্শনপূর্বক হালনাগাদ করার নির্দেশনা দেন।
.
এছাড়াও অনলাইনে ভূমি উন্নয়ন কর নির্ধারণ ও ভূমি উন্নয়ন কর আদায় এর নিমিত্ত ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়ারের পাইলটিং কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করার নির্দেশনা দেন।
.
স্বাস্থ্যবিধি মেনে ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীকে নিষ্ঠা ও সততার সাথে সেবা নিতে আসা জনগণের  প্রতি দায়িত্ব পালনের আহবান জানান। এসময় তার সাথে বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ তরিকুল ইসলাম এবং ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com