শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে র‌্যাবের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজা’সহ দুই মাদক ব্যবসায়ী আটক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৪০০ বার পড়া হয়েছে

র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের পৃথক পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজা’সহ দুই মাদক ব্যবসায়ীকে কিশোরগঞ্জ সদরের বিভিন্ন এলাকা থেকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা, নগদ টাকা ও মাদকের কাজে ব্যবহৃত মোবাইল সেট উদ্ধার করা হয়।

 

রবিবার (১৫ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত পৃথক পৃথক অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ সদর উপজেলার বানিয়াকান্দি, মুসলিমপাড়া এবং মহিষাখালী এলাকা হতে মোঃ রুবেল (২৭), পিতা- মৃত হাজী আব্দুল গফুর পোদ্দার, সাং-বত্রিশ, ওয়ার্ড নং-৬ ও মোঃ মঙ্গল মিয়া (৬৫), পিতা- মৃত মুক্তার হোসেন, সাং-মহিষাখালী, ইউপি-বৌলাই, উভয় থানা ও জেলা-কিশোরগঞ্জদ্বয়’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ রুবেল (২৭) এর নিকট থেকে ৮৭ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৩২০ টাকা ও একটি মোবাইল সেট এবং মোঃ মঙ্গল মিয়া (৬৫) এর নিকট হইতে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামীদ্বয় স্বীকার করে, দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার মডেল থানায় পৃথক পৃথক মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com