শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে মেয়র প্রার্থী লিমনের আনন্দ শোভাযাত্রা

মো: আল-আমীন
  • আপডেট সময় বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ৫৬১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে দুপুরে কিশোরগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী সদ্য সাবেক কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল গণি ঢালী লিমন এর পক্ষ থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়েছে।

 

আজ বুধবার (১৮ নভেম্বর) কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে কিশোরগঞ্জ হারুয়া চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়। শোভাযাত্রা শুরু হওয়ার আগে সকলের মাঝে মাস্ক বিতরণ এবং সরকারের বিভিন্ন উন্নয়নের আলোচনা করা হয়। আনন্দ শোভাযাত্রায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শহীদ সৈয়দ নজরুল ইসলাম’সহ কেন্দ্রীয় নেতাকর্মীদের ফেষ্টুন সবার হাতে হাতে শোভা পেতে দেখা যায়।

 

এদিকে আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে লিমন ঢালীর সমর্থনে প্রায় ১০/১২ হাজার নারী-পুরুষ শোভাযাত্রায় অংশগ্রহণ করে। লিমন ঢালীকে আগামী নির্বাচনে কিশোরগঞ্জ পৌরসভার মেয়র দেখতে চায় বলে স্লোগান দিয়েছে মিছিলে অংশগ্রহণকারী নারী-পুরুষ। দুপুরের দিকে বর্ণাঢ্য শোভাযাত্রায় শহরের যান চলাচল প্রায় ঘণ্টাখানেকের জন্য অচল হয়ে পড়ে।

 

শোভাযাত্রা শেষে সকলের উদ্দেশ্যে লিমন ঢালী বলেন, মুজিব শতবর্ষের আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ। আর আপনারা আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন তার বাস্তবায়ন করার জন্য মাঠে কাজ চলমান আছে। ইনশাল্লাহ আমরা জয় নিয়েই ঘরে ফিরব। কিশোরগঞ্জ পৌরসভাকে সেবার মান বৃদ্ধি করে একটি মডেল পৌরসভা সবাইকে উপহার দিবো।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com