শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর কাছে মিললো ৬০ সোনার বার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ২১৫ বার পড়া হয়েছে

রাজধানীর হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ কেজি ৯০০ গ্রাম ওজনের ৬০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। বিমানবন্দরে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিম এগুলো উদ্ধার করে।

ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার সকাল সাড়ে ৮টায় দুবাই থেকে আসা যাত্রীর কাছ থেকে এই সোনার বার উদ্ধার করা হয়।

 

তিনি জানান, এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমে কর্তব্যরত কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ায়। সকালে দুবাই থেকে আসা EK-582 ফ্লাইটে যাত্রীর কাছ থেকে লুকানো অবস্থায় ৬০টি স্বর্ণবার পাওয়া যায়। যার মোট ওজন ৬ দশমিক ৯০০ কেজি এবং এর বাজারমূল্য আনুমানিক প্রায় ৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা।

 

আটক স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যস্থা নেয়া হচ্ছে এবং এ বিষয়ে একটি ফৌজদারি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com