বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

কিশোরগঞ্জে ভ্রাম্যমান আদালতে ১১ ব্যবসায়ীকে জরিমানা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৫০০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে ভ্রাম্যমান আদালতে ১১ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর নির্দেশে শহরের রথখলা ও গৌরাঙ্গবাজারে ‘ওজন ও পরিমাণ মানদন্ড আইন, ২০১৮’ অনুযায়ী বিশেষ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ওজন ও পরিমাপে কারচুপি, অতিরিক্ত দাম, মিটার স্কেলের পরিবর্তে নন মেট্রিক গজকাঠি ব্যবহার, সনদবিহীন মিটার স্কেল ব্যবহার এবং বিএসটিআই এর অনুমোদনবিহীন নিম্নমানের ক্যাবল বিক্রির অভিযোগে কাপড়, মিষ্টি ও ইলেকট্রিকের ১১ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালেক্টরেটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. উবায়দুর রহমান সাহেল। প্রসিকিউটর হিসেবে সাথে ছিলেন বিএসটিআই এর পরিদর্শক মো. নাজমুস সায়াদাত এবং জেলা পুলিশের একটি টিম এ কাজে সহায়তা করে।

 

ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ২৮, ৩২(১) ধারায় অপরাধের মাত্রা অনুযায়ী বাংলা ফ্যাশনকে পাঁচ হাজার টাকা, আধুনিক বস্ত্রালয়কে তিন হাজার টাকা, জয় বস্ত্র বিতানকে পাঁচ হাজার টাকা, বসাক বস্ত্রালয়কে ২০ হাজার টাকা এবং নারায়ণ বস্ত্রালয়কে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এসময় মদন গোপাল সুইটমিটকে ১০ হাজার টাকা, গৌরগোবিন্দ সুইটসকে পাঁচ হাজার টাকা এবং রাজমনি মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অপরদিকে ধ্রুব ইলেকট্রিককে পাঁচ হাজার টাকা, পলাশ ইলেকট্রিককে ১০ হাজার টাকা এবং স্টার ভিডিও ও সাউন্ডকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। সকল মিষ্টির দোকানদারকে দইয়ের পাতিলে পাতিলের ওজন ও দইয়ের প্রকৃত ওজন লিখে সঠিকভাবে বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়।

 

এই অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ১১টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৮৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জনস্বার্থে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com