শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ট্রলি খাদে, নিহতের সংখ্যা বেড়ে ৯

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৩০২ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ধানের ট্রলি উল্টে খাদে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চার শ্রমিক। ভোর ৫টার দিকে উপজেলার পিরোজপুর (সোনামসজিদ) বারিকবাজার সড়কের ভাঙা সাঁকোর কাছে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদের বালিয়াদীঘি গ্রামের নওশাদ আলীর ছেলে আবুল কাশেম, একই এলাকার ইমান আলীর ছেলে বাবু, তাজাকুল ও তার ছেলে মিঠুন, মো. কাবিলের ছেলে কায়েম, আমানুরের ছেলে শিশু, রেহেমানের ছেলে আতাউর রহমান। নিহত আরও দুজনের পরিচয় জানা যায়নি।

 

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে নওগাঁ থেকে ধান কেটে ট্রলিতে করে সোনামসজিদের বালিয়াদীঘি যাচ্ছিলেন শ্রমিকরা। পথে ভাঙা সাঁকোর কাছে হঠাৎ ট্রলিটি উল্টে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই সাত শ্রমিক নিহত ও ছয়জন আহত হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া পথে আরও দুজনের মৃত্যু হয়। অন্যরা শিবগঞ্জ হাসপাতাল ও চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে চিকিৎসীন রয়েছেন।

 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন জানান, বরেন্দ্র এলাকা থেকে ধান কাটার পর মজুরির ধান ভটভটিতে বোঝাই করে ওই ব্যক্তিরা বাড়ি ফিরছিলেন। তারা ভটভটিতে ধানের ওপর বসেছিলেন। পথে শিবগঞ্জ উপজেলার বারিকবাজার এলাকায় চালক নিয়ন্ত্রণ হারান। এতে ভটভটিটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com