রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

গভীর কূপ থেকে লাশ উদ্ধারে শ্বাসরুদ্ধকর অভিযান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ৩৭৫ বার পড়া হয়েছে

অপহরণের এক বছর পর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে এনজিও কর্মকর্তা হেলাল উদ্দিনের (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রামগড় গহীন জঙ্গলের ৫০ ফুট গভীর একটি পরিত্যক্ত কূপ থেকে লাশ উদ্ধার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

 

এর আগে গতকাল বুধবার বিকেলে অপহরণের সঙ্গে জড়িত বিল্লাল ও রাজা নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়। পরে আসামিদের স্বীকারোক্তিতে তাদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সন্ধানে ১৭ ঘণ্টা অভিযান চালায় পিবিআই।

স্থানীয় সূত্রে জানা গেছে, তথাকথিত কোটি টাকা মূল্যের তক্ষক কম মূল্যে বিক্রির নাম করে গত বছরের ২২ নভেম্বর বাবুল সিকদার নামের এক ঠিকাদার এবং সেতু বন্ধন এনজি’র ম্যানেজার হেলাল উদ্দিনকে ফটিকছড়িতে এনে অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা তাদের পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণ দাবির কয়েকদিনের মাথায় অপহরণকারীরা বাবুলকে মুক্তি দিলেও এনজিও কর্মকর্তাকে হত্যা করে। এরপর লাশ ফেলে দেওয়া হয় জঙ্গলের সেই পরিত্যক্ত পানির কূপে।

 

অপহরণকারীদের হাতে নিহত হেলাল উদ্দিন চাঁদপুর জেলার মতলব থানার খাদের গাঁও ইউনিয়নের নাগদা গ্রামের মুজিবুর রহমানের ছেলে। এদিকে স্বামী নিখোঁজের পর নিহতের দ্বিতীয় স্ত্রী কানিজ ফাতেমা পিংকী বাদী হয়ে গত বছরের ৬ ডিসেম্বর ভুজপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে চলতি বছর মার্চ মাসে মামলাটি পিবিআইতে হস্তান্তর হয়। হত্যাকাণ্ডের এক বছরের মাথায় বুধবার ঘটনার সঙ্গে জড়িত দুজনকে পিবিআই গ্রেপ্তারের পর বের হয়ে আসে চাঞ্চল্যকর এ তথ্য। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলালকে হত্যা ও লাশ গুমের তথ্য পেয়ে শুরু হয় মরদেহ উদ্ধারের তৎপরতা।

 

চট্টগ্রাম অঞ্চলের পিবিআই পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, ‘গ্রেপ্তার আসামি আমাদের কাছে স্বীকার করেছে তারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিল। তাদের স্বীকারোক্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com