বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

বেলকুচিতে বর্ধিত সভাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া আহত ১০

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ২৫৫ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আহত হয়েছে উভয় পক্ষের ১০ জন নেতাকর্মী। শনিবার সকালে পাল্টাপাল্টি ধাওয়ার সময় ইট পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরে পুলিশ টিয়ারসেল গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

বেলকুচি উপজেলা আ’লীগের উদ্যেগে বর্ধিত সভার আয়োজন করা হয়। পরে এ সভা শুরু হলে বেলকুচি আওয়ামী লীগের বর্ধিত সভা ও রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেলকুচি মেয়র প্রার্থী সাজ্জাদুল হক রেজার সমর্থক ও মেয়র আশানুর বিশ্বাসের সমর্থকের দুই গ্রুপের মধ্য ধাওয়া পাল্টা ধাওয়া হয়। উভয় পক্ষের ১০ জন নেতাকর্মী আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলকুচি উপজেলার আ’লীগের কার্যালয়ে ১১ টায় বর্ধিত সভা অনুষ্ঠিত শুরু হয়। অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। অনুষ্ঠানের শুরুর দিকেই বেলকুচি মেয়র আশানুর বিশ্বাসের নেতৃত্বে একটি মিছিল সভার দিকে যাচ্ছিল। এ সময় বেলকুচি মেয়র প্রার্থী সাজ্জাদুল হক রেজার সমর্থকরা উপরে দাড়িয়ে ছিল ও আশানুর বিশ্বাসের সমর্থকদের দু’গ্রুপের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় গ্রুপের নেতাকর্মীরা ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে।

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, দু’পক্ষের মাঝে মৃদু উত্তেজনার সৃষ্টি হয়েছিল। পরে নিরাপত্তা স্বার্থে ৬ রাউন্ড টিয়ারফেল নিক্ষেপ করা হয়। দু’পক্ষের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। এ ঘটনায় এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com