বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

একমাত্র ছেলের হাতে মা খুন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৩২৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় লোহার রড দিয়ে পিটিয়ে ছেলের বিরুদ্ধে তার মাকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে সাইফুল ইসলামকে (৩২) আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

 

শনিবার সন্ধ্যা সাড়ে৭টায় উপজেলার শিংলাবো এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত দেলোয়ারা বেগম (৫৫) একই এলাকার মৃত আব্দুল সোবাহানের স্ত্রী। এলাকাবাসীর বরাত দিয়ে রূপগঞ্জ থানাধীন ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আনিচুর রহমান মোল্লা জানান, স্বামী মারা যাওয়ার পর একমাত্র ছেলে সাইফুল ইসলামকে নিয়ে বসবাস করতেন দেলোয়ারা বেগম। তবে সাইফুল মাদকাসেবী। মাদকের টাকার জন্য প্রায় সময় মাকে নির্যাতন করতেন।

 

শনিবার সন্ধ্যায় বাড়ি ফিরে সাইফুল মাদক সেবনের টাকার জন্য তার মা দেলোয়ারা বেগমকে গালমন্দ শুরু করেন। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তার মাকে বাথরুমের ভিতর ঢুকিয়ে লোহার রড দিয়ে এলোপাতারি পেটান। প্রতিবেশীরা শব্দ শুনে গিয়ে দেখেন ঘরের বাইরে বসে সাইফুল ধূমপান করছেন। এসময় তার মায়ের কথা জিজ্ঞেস করলে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে ও বাথরুমে মায়ের লাশ দেখতে পেয়ে পুলিশকে জানান তারা।

 

আনিচুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com