বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

নারায়ণগঞ্জে আগুনে পুড়ে বাবা-মেয়ে নিহত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ২৯৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বাড়িতে আগুনে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন গৃহবধূ। শনিবার রাত ৮ টায় ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার সরদার বাড়িতে এ ঘটনা ঘটে।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দাপা ইদ্রাকপুর সরদার বাড়ির আনোয়ার হোসেনের ভাড়াবাসায় একটি রুমে দীপায়ন সরকার (৩৫) তার স্ত্রী পপি সরকার (৩০) ও শিশু কন্যা দিয়া রানী সরকার (৫) বসবাস করতেন।

 

আগুনে পরিবারের ৩ জনই দগ্ধ হয়েছেন। বাড়ির পাশ্বর্বতী লোকজন এগিয়ে এসে তাদের ৩ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাতে দীপায়ন সরকার ও তার মেয়ে দিয়া রানী সরকার মারা যায়।
তিনি আরও জানান, পপি সরকারের অবস্থাও আশঙ্কাজনক। এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com