শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে চার জেএমবি সদস্যকে কারাগারে প্রেরন, তিনটি মামলা দায়ের

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৩৪১ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের শাহজাদপুরে আটক চার জেএমবি সদস্যকে কারাগারে প্রেরন করেছে আদালত। শনিবার রাত সাড়ে ৭টার দিকে তাদের সিরাজগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মল্লিকা বসাকের আদালত হাজির করে পুলিশ। পরে ৮টায় তাদের কারাগারে প্রেরন করার নির্দেশ দেয় আদালত।

 

এরা হলেন, জেএমবির পাবনা ও সিরাজগঞ্জ অঞ্চলের আঞ্চলিক নেতা দিনাজপুর জেলার শশরাসাহাপাড়া গ্রামের মানিক হোসেনের ছেলে আতিউর রহমান (১৯), পাবনা জেলার সাথিয়া উপজেলার দাড়মুধা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে শামীম হোসেন ওরফে কিরণ (১৯), একই গ্রামের আবু তালেবের ছেলে নাইমুল ইসলাম (২৫) ও সাতক্ষীরা জেলার তালা উপজেলার দক্ষিন নলতা গ্রামের বজলুর রহমানের ছেলে আমিনুল ইসলাম শান্ত (২০)।

 

সিরাজগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মোহাম্মদ গোলাম মোস্তফা এতথ্য নিশ্চিত করেছেন। এর আগে বিকেলে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর ডিএডি আনারুল ইসলাম বাদী হয়ে গ্রেফতারকৃত চার জেএমবির বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক সহ বিভিন্ন ধারায় শাহজাদপুর থানায় তিনটি মামলা দায়ের করেন ।

 

র‌্যাব জানায়, রাজশাহীতে আটক জঙ্গী সদস্যদের জিজ্ঞাসাবাদে জানা যায়, শামীম হোসেন ওরফে কিরণ রাজশাহী জেএমবির আঞ্চলিক কামান্ডার মাহমুদের সেকেন্ড ইন কমান্ড এবং পাবনা ও সিরাজগঞ্জ অঞ্চলের আঞ্চলিক নেতা। তারা জেএমবির সামরিক শাখার সদস্য এবং তারা দীর্ঘদিন ধরে জেএমবির কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়ে সংগঠন পরিচালনার জন্য চাঁদা সংগ্রহ করতেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেন। তারা তাদের পরিচয় গোপন করে তাবলিক জামায়েতের ছদ্ম বেশে কার্যক্রম পরিচালনা করছিলেন। সম্প্রতিক সময় নাশকতার পরিকল্পনার উদ্দেশ্য শাহজাদপুরের উকিল পাড়ায় অস্থায়ী ভাবে ১টি বাসা ভাড়া নেন এবং অস্ত্র সংগ্রহসহ বোমা তৈরীর সরঞ্জামাদী ক্রয় করে বোমা তৈরী করার প্রক্রিয়া রপ্ত করার চেষ্টা করছিলেন। তারা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৫ রাউন্ড ফায়ার করেন।

 

শুক্রবার দুপুরের দিকে তারা র‌্যাবের কাছে আতœসমর্পন করে। র‌্যাব ঘটনাস্থল থেকে ২ টি বিদেশী পিস্তল , ২টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি (ফায়ারকৃত কার্তুজ), দেশীয় অস্ত্রসহ বোমা তৈরীর বিপুল পরিমান সরঞ্জামাদি উদ্ধার করে। ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com