শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সরকারিভাবে প্রায় ৯১ কোটি টাকা ব্যয়ে ৭ মডেল মসজিদ নির্মাণ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ২৭৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহ জেলায় সরকারিভাবে ৯০ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে সাতটি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। ধর্ম মন্ত্রণালয়ের অধীন জেলা, উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের আওতায় মসজিদগুলো নির্মাণ করছে গণপূর্ত বিভাগ। জেলা শহরে নির্মিত হচ্ছে জেলা মডেল মসজিদ। আর শৈলকূপা, কালীগঞ্জ, মহেশপুর, কোটচাঁদপুর, হরিণাকুণ্ড ও সদর উপজেলায় একটি করে উপজেলা মডেল মসজিদ নির্মিত হচ্ছে।

জেলা গণপূর্ত অফিস সূত্রে জানা যায়, চার তলা বিশিষ্ট জেলা মডেল মসজিদ এবং তিনতলা বিশিষ্ট উপজেলা মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। জেলা মসজিদ নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৮৯ লাখ টাকা। আর উপজেলা মডেল মসজিদ নির্মাণে প্রতিটির ব্যয় বরাদ্দ আছে ১২ কোটি ৬৫ লাখ টাকা। ইতিমধ্যে মসজিদগুলোর নির্মাণ কাজ শুরু হয়ে গেছে।

শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদগুলোতে থাকবে নারী, পুরুষ ও প্রতিবন্ধীদের জন্য পৃথক পৃথক নামাজের রুম। থাকবে কার পার্কিং সুবিধা ও ইসলামী শিক্ষা দানের ব্যবস্থা। থাকছে ইমাম ও মুয়াজ্জিনদের থাকার পৃথক রুম। ভিআইপি রুম, ওয়েটিং রুম, অটিস্টিক কর্নার, ইমাম ট্রেনিং সেন্টার, কনফারেন্স রুম, ইসলামী ফাউন্ডেশনের রিসার্চ সেন্টার, বই বিক্রয় কেন্দ্র, ম্যাগাজিন রুম ও পাঠাগার থাকবে। সেই সঙ্গে একজন সহকারী পরিচালকের অফিসও থাকবে।

গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী মো. ফারুক হোসেন জানান, এক বছরের মধ্যে মসজিদগুলোর নির্মাণ কাজ শেষ হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com