বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

বিলের মধ্যে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৩৪০ বার পড়া হয়েছে

যশোরের কেশবপুরে অসুস্থ ছেলের জন্য তদবির করতে সাধকের কাছে নিয়ে যাওয়ার কথা বলে নদীর চরে নিয়ে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে।

ধর্ষণের শিকার গৃহবধূ নিজে বাদী হয়ে রবিবার সন্ধ্যায় ৪ জনের নাম উল্লেখ করে কেশবপুর থানায় মামলা করেন। পরে রাতেই পুলিশ এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, উপজেলার গৌরিঘোনা ইউনিয়নের ভরতভায়না গ্রামের এক গৃহবধূকে (৪০) তার অসুস্থ ছেলের জন্য সাধকের কাছ থেকে তদবির নেওয়ার কথা বলেন প্রতিবেশী আব্দুল হান্নান সরদারের ছেলে আবু সাঈদ (৩৩)। এ জন্য পার্শ্ববর্তী সন্ন্যাসগাছা গ্রামের বারেক শেখের ছেলে সিরাজুল ইসলামকে সাধক সাজিয়ে শনিবার রাতে ওই গৃহবধূকে পাশ্ববর্তী ভেরচি গ্রামের ঘোষপাড়া ডাঙ্গির বিলের ভেতর নিয়ে যাওয়া হয়। সেখানে ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। রোববার সন্ধ্যায় ওই গৃহবধূ উপজেলার সন্ন্যাসগাছা গ্রামের বারেক শেখের ছেলে ভণ্ড সাধক সিরাজুল ইসলাম (৩৩), তার ৩ সহযোগী সন্ন্যাসগাছা গ্রামের লতিফ সরদারের ছেলে জসিম উদ্দিন (৩৫), ভরতভায়না গ্রামের আব্দুল হান্নান সরদারের ছেলে আবু সাঈদ (৩৩) ও কাশিমপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে রোস্তম আলী ফকিরের (৩৯) নাম উল্লেখ করে থানায় মামলা করেন। কেশবপুর থানার পুলিশ রোববার গভীর রাতে এ মামলার আসামি ভরতভায়না গ্রামের আব্দুল হান্নান সরদারের ছেলে আবু সাঈদকে গ্রেপ্তার করে। সোমবার ডাক্তারি পরীক্ষার জন্য ওই গৃহবধূকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কেশবপুর থানার ওসি জসীম উদ্দিন বলেন, ধর্ষণ মামলার আসামি আবু সাঈদকে গ্রেপ্তার করে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com