রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিকলীতে বাকপ্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৩১৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের নিকলীতে এক বাকপ্রতিবন্ধী (২৮) নারী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় গতকাল রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় একই গ্রামের সাগর মিয়াকে (৩৮) আসামি করে ওই নারীর পিতা থানায় একটি নারী নির্যাতন আইনে মামলা করেছেন।

 

.
আসামি সাগর নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের উত্তর দামপাড়া গ্রামের বাসিন্দা। বাকপ্রতিবন্ধী নারী ও আসামি সাগর মিয়া একই গ্রামের।
মামলা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে প্রতিবেশী নূরু মিয়ার বাড়িতে বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিল ওই নারী। ফেরার পথে অভিযুক্ত সাগর মিয়ার বাড়ির টিউবওয়েলে হাত-মুখ ধুতে গেলে বাকপ্রতিবন্ধী ওই নারীকে মুখ চেপে ধরে ধর্ষণ করেন সাগর। ওই নারীর হাউমাউ করলে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করেন। পরে ধর্ষণকারী সাগর পালিয়ে যায়।

 

.
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী বলেন, মামলা হওয়ার পর থেকে আসামি সাগরকে গ্রেপ্তার করতে কয়েকটি স্থানে অভিযান চালানো হয়েছে। তাঁকে পাওয়া যায়নি। তবে অভিযান অব্যাহত থাকবে। আজ সোমবার ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com