বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

১১ বছরের দুই জমজ বোনকে ধর্ষণ করলো মামাতো ভাই!

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৩৯৪ বার পড়া হয়েছে

রাজধানীতে ১১ বছরের জমজ দুই বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফরহাদ (২৩) নামের এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত ফরহাদ সম্পর্কে ভিকটিমদের মামাতো ভাই হয়। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে মুগদার ব্যাংক কলোনি এলাকায় একটি ভবনের তিন তলায় এ ঘটনা ঘটে।

রবিবার বিকালে মুগদা থানা পুলিশ ধর্ষণের শিকার দুই শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছে। অভিযুক্ত ফরহাদ পলাতক।

 

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা বলেন, ঘটনা বুধবারের। রবিবার বেলা সাড়ে ৩টার দিকে ফরহাদকে আসামি করে মামলা করা হয়েছে। ধর্ষিতাদের ঢাকা মেডিক্যালের ওসিসিতে পাঠানো হয়েছে। ধর্ষককে ধরতে অভিযান চলছে।

ওসি প্রলয় কুমার সাহা বলেন, শিশু দুটির বাসা এবং ধর্ষকের বাসা রাস্তার এপার-ওপার। ঘটনার দিন ফরহাদ ওই দুই শিশুকে মিথ্যা বলে কৌশলে তাদের দু’জনকে তাদের বাসায় ডেকে নিয়ে যায়।

তখন ফরহাদের বাসায় অন্য কেউ ছিল না। এই সুযোগে প্রথমে এক বোনকে গামছা দিয়ে বেঁধে অন্যজনকে ধর্ষণ করে। পরে তাকে বেঁধে ফরহাদ দ্বিতীয় বোনকে ধর্ষণ করে।

 

তাদের হাসপাতালে নিয়ে যাওয়া পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এনামুল করিম জানান, বুধবার দুপুরে ঘটনা জানাজানি হলে শিশুদের খালা বাদী হয়ে থানায় মামলা করেন। ফরহাদ মুগদা এলাকায় একটি মাছের আড়তে কাজ করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com