বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

করিমগঞ্জের মাজহারুল ও শাপলা আক্তার জাল নোটসহ গাজীপুরে গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৩৯১ বার পড়া হয়েছে

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের বাসন এলাকা থেকে ২ লাখ ৬৩ হাজার মূল্যমানের জাল নোটসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে বাসন থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

জালনোটসহ গ্রেপ্তাররা হলেন— কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার হাতওয়াপাড়া এলাকার মাজহারুল ইসলাম (২২) এবং একই জেলা ও থানার হাত্রাপাড়া বড়বাড়ি এলাকার শাপলা আক্তার (২৩)।

প্রেস ব্রিফিংয়ে গাজীপুরে মেট্টো পুলিশের উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর ও মিডিয়া ) জাকির হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৪টার দিকে চান্দনা এলাকার মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ভাড়াটিয়া মাজহারুল ইসলামকে ২ লাখ ৬০ হাজার টাকার মূল্যমানের জাল নোটসহ এবং দিঘিরচালা এলাকা থেকে ৩ হাজার টাকার মূল্যমানের জাল নোটসহ শাপলা আক্তারকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে বাসন থানায় মামলা হয়েছে।

 

প্রেস ব্রিফিংয়ে গাজীপুরে মেট্টো পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) রেজওয়ান আহমেদ, বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com