বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

আন্তর্জাতিক আবুধাবিতে ১৪৪ তলা বিল্ডিং গুঁড়িয়ে ফেলা হলো ১০ সেকেন্ডে, দেখুন ভিডিও

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ৫১৪ বার পড়া হয়েছে

রাজধানী আবুধাবির মীনা প্লাজার টাওয়ার ধ্বংস করে নতুন বিশ্ব রেকর্ড তৈরি করেছে সংযুক্ত আরব আমিরাত। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে চারটি হাই-রাইজ স্ট্রাকচার দিয়ে মোট ১৪৪ তলা বিল্ডিংটি মাত্র ১০ সেকেন্ডের মধ্যে গুঁড়িয়ে ফেলা হয়। স্থির বিস্ফোরক করার জন্য মোট ১৮ হাজার ড্রিল গর্তে স্থাপন করা হয়েছিল এবং ৬ হাজার কেজি ওজনের বিস্ফোরক ব্যবহার করা হয়।

ধ্বংসযজ্ঞ পরিচালনাকারী মডন প্রপার্টির সিইও বিল ও’রেগন বলেছেন, ‘আমরা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়ে সত্যিই গর্বিত এবং উচ্ছ্বসিত। এই ধ্বংসযজ্ঞের কাজটি ছিল আবুধাবি সরকারি বিভাগ এবং অন্যান্য সকলের সম্মিলিত প্রচেষ্টা।’

উল্লেখ্য, গত এক দশক আগে টাওয়ারগুলো নির্মাণ করার পর পরই ত্রুটি ধরা পড়ে। এর পর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় আবুধাবি প্রশাসন। অব্যবহৃত বিশাল টাওয়ারটি মাত্র ১০ সেকেন্ডে ভেঙ্গে গিনেস বুকে বিরল রেকর্ড করেছে সংযুক্ত আরব আমিরাত।

পাশাপাশি ৩ মিলিয়ন স্কোয়ার মিটারে পোর্ট এরিয়া মিনার সৌন্দর্য বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেছে আবুধাবি প্রশাসন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com