সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

কিশোরগঞ্জে স্কুল ছাত্র হত্যা মামলায় এক জনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৩০০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে স্কুল ছাত্র তোফায়েল হত্যা মামলায় একজনকে মৃত্যুদন্ড ও একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত এবং উভয়কে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

 

আজ রবিবার (২৯ নভেম্বর) দুপুর ১২ টায় ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষনা করেন। সাজা প্রাপ্তরা হলো কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পিপুলিয়া বাইকপাড়া এলাকার দুলাল ভূইয়ার স্ত্রী রিনা আক্তার ও দুলাল ভূইয়ার মেয়ে জুয়েনা আক্তার। সস্পর্কে তারা মা মেয়ে। অপর আসামী রাসেল ভূইয়া অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় শিশু আদালতে বিচারাধীন রয়েছে। রায় ঘোষনার সময় রিনা আক্তার আদালতে উপস্থিত থাকলেও জুয়েনা আক্তার পলাতক রয়েছে।

 

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১০ মার্চ সন্ধ্যায় কিশোরগঞ্জ শহরের বত্রিশ পূজার অনুষ্ঠানে দেখার সময় রাসেল ভূইয়ার সাথে তোফায়েলের কথা কাটাকাটি হয়। পরে সেখান থেকে সন্ধ্যায় বাসায় ফেরার পথে রাস্তায় রিনা আক্তার ও জুয়েনা আক্তার তোফায়েলের মাথায় ও শরীরে লাঠি দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ১১ মার্চ চিকিৎসাধীন অবস্থায় স্কুল ছাত্র তোফায়েল মারা যায়। পরে তোফায়েলের বাবা বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

 

মামলা পরিচালনায় রাষ্ট্র পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবু সাঈদ ইমাম আসামী পক্ষে অ্যাডভোকেট ক্ষিতিশ দেবনাথ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com