রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্কুলছাত্র হত্যা: মেয়ের মৃত্যুদণ্ড, মায়ের যাবজ্জীবন কারাদন্ড

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৪৪৫ বার পড়া হয়েছে

স্কুলছাত্র তোফায়েল হত্যা মামলায় জুয়েনা নামে এক নারীর মৃত্যুদণ্ড এবং তার মা রিনা আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া সাজাপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

 

রবিবার (২৯ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জের এক নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।

এ মামলার মোট তিন আসামির মধ্যে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি রিনা আক্তার আদালতে উপস্থিত ছিলেন। তবে মেয়ে জুয়েনা সম্প্রতি জামিনে গিয়ে পলাতক হন। সাজাপ্রাপ্ত আসামিরা কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকার দুলাল ভূঁইয়ার স্ত্রী ও কন্যা।

 

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১২ সালের ১০ মার্চ কিশোরগঞ্জের বত্রিশ এলাকার আখড়ায় পূজা দেখতে গেলে নিহত তোফায়েল ও জুয়েনার ছেলে শিশু আসামি রাসেল ভূঁইয়ার ঝগড়া হয়। এর জের ধরে শহরের মণিপুর ঘাটের তোফায়েলকে আসামিরা মারধর ও লাঠি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয় সে। আহত তোফায়েলকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা আওলাদ হোসেন বাদী হয়ে কিশোরগঞ্জ সদর থানায় রিনা আক্তার, তাঁর মেয়ে জুয়েনা ও জুয়েনার ছেলে রাসেলকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলার অপর আসামি জুয়েনার ছেলে রাসেল ভুইয়ার (১২) বয়স কম থাকায় শিশু আদালতে মামলাটি বিচারাধীন রয়েছে। বর্তমানে সে জামিনে রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com