বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ওয়াজ মাহফিলের আলোচনাসমূহ জুম্মার খুৎবায় বয়ানের আহ্বান

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৪৯১ বার পড়া হয়েছে

শীত মৌসুমে কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য ঝবপড়হফ ডধাব (দ্বিতীয় ঢেউ) মোকাবেলায় করণীয় নির্ধারণ এবং বৃহৎ জনসমাবেশ পরিহার করার লক্ষে কিশোরগঞ্জ আলেম-ওলামাগণের সাথে মতিবিনিময় সভা করেছে কিশোরগঞ্জ জেলা প্রশাসন।

 

আজ রবিবার (২৯ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসউদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন- ইসলামিক ফাউন্ডেশনের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: হাবেজ আহম্মদ।

 

কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. এমএ আফজাল, কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. শাহ আজিজুল হক, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. মাসুম খান, কিশোরগঞ্জ ঐতিহাসিক শহীদি মসজিদের খতীব মাওলানা সামছুল ইসলাম, সদরের দৌদ্দশত জামে মসজিদের খতীব মাও. মকবুল হোসেন, কিশোরগঞ্জ ফাতেমাতুয জোহরা মাদ্রাসার প্রিন্সিপাল মাও. মোহাম্মদ উল্লাহ জামী, বায়তুল জান্নাত জামে মসজিদের খতীব মাও. শামছুল হুদা’সহ আরও বিভিন্ন মসজিদের খতীববৃন্দ।

 

মতবিনিময় সভায় কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. মাসুম খান বলেছেন, করোনা মহামারিতে সবাইকে সচেতন থাকতে হবে। বৃহৎ সমাবেশ এড়িয়ে চলতে হবে। ওয়াজ মাহফিলের আলোচনা সমূহ সাময়িকভাবে প্রতি সপ্তাহের জুম্মার খুৎবায় বয়ানের আহবান জানিয়েছেন তিনি। কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি বলেন, ধর্মীয় উগ্রতার কারণে ভারতে করোনা মহামারি ছড়িয়েছে বেশি। অপরদিকে মুসলমানরা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়ে পবিত্র কাবা ঘরকে পর্যন্ত নিরাপদ রাখার চেষ্টা করেছে। তিনি আরও বলেন, ইমামগণ সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি। আপনারা মানুষজনদের সচেতন রাখতে বিশেষ ভূমিকা রাখতে পারেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সবচেয়ে বেশি নিরাপত্তা দিয়েছে সৌদি আরব কিন্তু তাদেরও কারফিউ জারি করতে হয়েছে যা আমাদের প্রয়োজন পড়েনি। আমাদের বৃহৎ জনগোষ্ঠী যদি পুনরায় করোনায় আক্রান্ত হই তবে আমরা শেষ হয়ে যাবো, আমরা আর উঠে দাঁড়াতে পারব না। অর্থনৈতিকভাবে আমরা অনেক নিচে পড়ে যাবো। এসময় তিনি ইমামদের প্রতি পাঁচ ওয়াক্ত নামাযে করোনার ভয়াবহতা ও সচেতনতামূলক আলোচনা করার আহ্বান জানান। করোনায় আমি নিজেও আক্রান্ত হয়েছিলাম, এটা তো সহজ নয়।

পুলিশ সুপার বলেছেন, জীবন সবার আগে। সবার আগে জীবন বাঁচাতে হবে। আপনারা যদি আইন মানেন তবে আইন প্রয়োগ করার প্রয়োজন পরে না। এই ভাইরাসের বাহক হলো মানুষ, সেহেতু মানুষ থেকে মানুষের দূরত্ব বজায় রাখা হচ্ছে এখন উত্তম কাজ। কোভিড-১৯ ছড়ানোর বড় মাধ্যম হলো মানুষের সমাবেশ। ভ্যাকসিন হাতে পেলে কোনো সমাবেশে আর বাধ্যবাদকতা থাকবে না।

 

প্রধান অতিথি সারওয়ার মুর্শেদ চৌধুরী সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, করোনার প্রথম দিকে ভয়ে বিদেশীরা এদেশ থেকে চলে গিয়েছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সাহসী উদ্যোগে আমরা করোনাকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। বৃহৎ সমাবেশ নিয়ন্ত্রণের একটাই কারণ আর তা হলো করোনা সংক্রমণ থেকে বাঁচা। এসময় তিনি আরও বলেন, বাহির থেকে বাসায় প্রবেশের পূর্বে নিজেকে জীবানুমুক্ত করে নিতে হবে। লেবু দিয়ে শরবত, কালো জিরা, মধু খাওয়ার পরামর্শ দিয়েছেন। সবশেষে, স্বাভাবিক জীবনে ফিরে আসতে, ভবিষ্যত প্রজন্মের স্বার্থে, দেশের স্বার্থে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।

 

এছাড়াও উপস্থিত কিশোরগঞ্জ সদরের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার প্রধানগণ করোনার ভয়াবহতা আলোচনা ও এর থেকে সচেতন থাকার জন্য বিভিন্ন নির্দেশনা তুলে ধরেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com