রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জুয়ার টাকা নিয়ে সংঘর্ষ : ৭২ ঘণ্টা পর মিলল ৩ জুয়ারির লাশ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৪৮০ বার পড়া হয়েছে

জামালপুরের সরিষাবাড়ীতে জুয়ার আসরে সংঘর্ষে ঘটনার তিনদিন পর যমুনা নদীতে নিখোঁজ হওয়া তিন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে ভুয়াপুর উপজেলার বাসীদকল চর নলিনবাজার ও সরিষাবাড়ী উপজেলার বাশুরিয়া এলাকার যমুনা নদীর তীর থেকে তিন ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত ব্যক্তিরা হলেন- সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাখিমারা গ্রামের ছানোয়ার হোসেন ছানু (৪০), টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাখারিয়া গ্রামের হাফিজুর রহমান খাঁন (৪৫) ও ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী গ্রামের ফজল মিয়া (৪০)।

 

এদিকে জুয়ায় আসর সম্পর্কে তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের এসআই ইউনুস আলী ও কন্সটেবল মনির উদ্দিনকে দায়িত্বে অবহেলার দায়ে শনিবার সন্ধ্যায় জামালপুর পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

 

জানা যায়, সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের চর বাশুরিয়া এলাকার যমুনা নদীতে বৃহষ্পতিবার (২৬ নভেম্বর) রাতে জুয়ার আসর বসে। জুয়ার আসরে আধিপত্য বিস্তার ও টাকার ভাগকে কেন্দ্র করে জুয়ারিদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রায় ১০ জন জুয়ারি আহত হয়। এদের মধ্যে ঘটনাস্থলেই তিন জুয়ারি গভীর যমুনা নদীতে নিখোঁজ হয়ে যায়।

 

তারাকান্দি পুলিশ তদন্তের ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, নিখোঁজ হওয়া তিন ব্যাক্তির লাশ যমুনা নদীতে ভাঁসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com