বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কারাগারে বিয়ে: জামিন পেলেন ধর্ষণ মামলার সেই আসামি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৩৪৫ বার পড়া হয়েছে

ফেনী কারাগারে থেকে বাদীকে বিয়ে করা ধর্ষণ মামলার সেই আসামি জহিরুল ইসলাম জিয়াকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৩০ নভেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আসামির আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে ফেনীর ধর্ষণ মামলার এক আসামি কারাগারে থেকে বিয়ে করে মুক্তির জন্য জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। ১৯ নভেম্বর ফেনীর কারাগারে আসামির সঙ্গে বিয়ে হয় ধর্ষণের শিকার ওই নারীর।

মামলার আসামি জহিরুল ইসলাম ওরফে জিয়া উদ্দিনের বাড়ি ফেনীর সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ পশ্চিম চর দরবেশ গ্রামে। প্রসঙ্গত, গত ২৭ মে জেলার সোনাগাজীর চরদরবেশ এলাকার এক তরুণীকে ধর্ষণ করেন তার প্রেমিক জহিরুল ইসলাম জিয়া। ঘটনার দিনই জিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগী। গত ২৯ মে জিয়াকে গ্রেপ্তার করে সোনাগাজী মডেল থানা পুলিশ।

 

বিচারিক আদালতে ব্যর্থ হয়ে জিয়ার জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেন তিনি। পরে গত ১ নভেম্বর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ আদেশ দেন জিয়া ওই মেয়েকে বিয়ে করলে জামিনের বিষয়টি বিবেচনা করা হবে। ওই আদেশের পরই ফেনী জেলা কারাগারে তাদের বিয়ে সম্পন্ন হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com