শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাবনায় বিলে বজ্রপাতে একসঙ্গে ৬ তরুণের মৃত্যু, আহত ৩ তিন মাসে রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট তাড়াইলে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় মামলা পাকুন্দিয়ায় ২০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত

করোনায় আক্রান্ত ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী প্লানকভিচ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৫১৯ বার পড়া হয়েছে

ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লানকভিচ সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তিনি ‘ভালো অনুভব’ করছেন। তার মন্ত্রিপরিষদ এ কথা জানিয়েছে। এদিকে দেশটিতে ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগে মৃত্যু নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য মিলেছে।

 

প্লানকভিচের স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ৫০ বছর বয়সী এ প্রধানমন্ত্রী দুদিন আগে আলাদা থাকা শুরু করেছেন। ক্রোয়েশিয়ার রক্ষণশীল এইচডিজেড দলের প্রধান হিসেবে ২০১৬ সাল থেকে তিনি দেশটির নেতৃত্ব দিয়ে আসছেন। মন্ত্রিপরিষদ জানান, প্রধানমন্ত্রী প্রাথমিক পরীক্ষায় নেগেটিভ হলেও সোমবার নতুন করে করোনা পরীক্ষায় তিনি পজিটিভ হন।
তারা আরও জানান, তিনি ১০ দিন আলাদা থাকবেন।

মন্ত্রিপরিষদের এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী এখন ভালো অনুভব করছেন। তিনি বাসভবন থেকেই তার দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন এবং তিনি চিকিৎসক ও মহামারি বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলছেন। ক্রোয়েশিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের হার ব্যাপকভাবে নিয়ন্ত্রণে আসার পর সাম্প্রতিক সপ্তাহ গুলোতে দেশটিতে আক্রান্তের সংখ্যা ফের অনেক বেড়ে গেছে।

 

৪২ লাখ জনসংখ্যার এ দেশে বর্তমানে প্রায় ২ হাজার ৩শ’ করোনা রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এদিকে সোমবার কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ক্রোয়েশিয়ায় ৭৪ জন করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন। দেশটিতে করোনায় একদিনে মৃত্যুর সংখ্যার দিক থেকে এটি একটি নতুন রেকর্ড।

 

সাম্প্রতিক এক পরীক্ষায় ক্রোয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com