রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনায় আক্রান্ত ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী প্লানকভিচ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৫০১ বার পড়া হয়েছে

ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লানকভিচ সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তিনি ‘ভালো অনুভব’ করছেন। তার মন্ত্রিপরিষদ এ কথা জানিয়েছে। এদিকে দেশটিতে ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগে মৃত্যু নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য মিলেছে।

 

প্লানকভিচের স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ৫০ বছর বয়সী এ প্রধানমন্ত্রী দুদিন আগে আলাদা থাকা শুরু করেছেন। ক্রোয়েশিয়ার রক্ষণশীল এইচডিজেড দলের প্রধান হিসেবে ২০১৬ সাল থেকে তিনি দেশটির নেতৃত্ব দিয়ে আসছেন। মন্ত্রিপরিষদ জানান, প্রধানমন্ত্রী প্রাথমিক পরীক্ষায় নেগেটিভ হলেও সোমবার নতুন করে করোনা পরীক্ষায় তিনি পজিটিভ হন।
তারা আরও জানান, তিনি ১০ দিন আলাদা থাকবেন।

মন্ত্রিপরিষদের এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী এখন ভালো অনুভব করছেন। তিনি বাসভবন থেকেই তার দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন এবং তিনি চিকিৎসক ও মহামারি বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলছেন। ক্রোয়েশিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের হার ব্যাপকভাবে নিয়ন্ত্রণে আসার পর সাম্প্রতিক সপ্তাহ গুলোতে দেশটিতে আক্রান্তের সংখ্যা ফের অনেক বেড়ে গেছে।

 

৪২ লাখ জনসংখ্যার এ দেশে বর্তমানে প্রায় ২ হাজার ৩শ’ করোনা রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এদিকে সোমবার কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ক্রোয়েশিয়ায় ৭৪ জন করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন। দেশটিতে করোনায় একদিনে মৃত্যুর সংখ্যার দিক থেকে এটি একটি নতুন রেকর্ড।

 

সাম্প্রতিক এক পরীক্ষায় ক্রোয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com