শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় উপ-সহকারী ভূমি কর্মকর্তা নিহত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৩৯৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় উপজেলা ইটনার বাদলা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সৈয়দ আতিকুর রহমান (৪৬) নিহত হয়েছেন। আজ রবিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জ-চামটা নৌবন্দর আঞ্চলিক সড়কের করিমগঞ্জ উপজেলার  মনসন্তোষ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। তিনি কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকার সাবেক ইউনিয়ন পরিষদ সচিব আবু সাঈদের ছেলে।

 

তিনি আজ সকালে শহরের নগুয়া বাসা থেকে মোটরসাইকেলে করে কর্মস্থল ইটনা উপজেলার বাদলায় যাচ্ছিলেন। যাত্রা পথে করিমগঞ্জ উপজেলার মনসন্তোষ এলাকা অতিক্রমকালে  ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার কবলে পড়েন। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় আতিককে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

 

করিমগঞ্জ থানার ওসি মো. মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com