মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

বেতন বৈষম্য নিরসনের দাবিতে কিশোরগঞ্জে স্বাস্থ্য সহকারিদের কর্মবিরতি

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৫১২ বার পড়া হয়েছে
স্বাস্থ্য সহকারি

বেতন বৈষম্য নিরসনের দাবিতে কিশোরগঞ্জে স্বাস্থ্য সহকারিদের কর্মবিরতি পালন করেছে জেলায় কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা। আজ বুধবার (৯ ডিসেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের আখড়াবাজার সেতু সংলগ্ন শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। অনির্দিষ্টকালের কর্মবিরতির ১৪তম দিন ছিল আজ।

 

গত ২৬ নভেম্বর থেকে সকল প্রকার কার্যক্রম থেকে বিরত রয়েছেন জেলায় কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারী। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ইপিআইসহ সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। এসময় বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাবেক মহাসচিব আবদুর রহমান রুমী, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্যসহকারীগণের দাবী বাস্তবায়ন কমিটির কিশোরগঞ্জ জেলা শাখার আহবায়ক জাহাঙ্গীর কবীর চৌধুরী, সদস্য সচিব জসিম উদ্দিন।

 

বক্তারা বলেন, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীগণ তাদের নিয়োগবিধি সংশোধনসহ বেতন আপগ্রেডেশনের যৌক্তিক দাবিতে দীর্ঘদিন যাবত আন্দোলন করে আসছেন। ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক মহাসমাবেশে তাদের বেতন বৈষম্য নিরসনের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু অদ্যাবধি তার কোন বাস্তবায়ন হয়নি। বিগত ২০১৮ সালের ২ জানুয়ারী তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী তাদের দাবি মেনে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি কমিটি গঠন করে দেওয়ার পরও তাদের দাবির বাস্তবায়ন হয়নি।

 

বিভিন্ন সময়ে দাবি সমূহ বাস্তবায়নের আশ্বাস পেলেও তা বাস্তবায়ন না হওয়ায় তারা কেন্দ্রীয় কর্মসূচির অধীনে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছে। দাবী আদায় না হওয়া পর্যন্ত কাজে ফিরে বলে জানিয়েছেন বক্তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com