রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বরিশাল ডিএলআরসি অফিসের বিজয় দিবস উদযাপন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৪০১ বার পড়া হয়েছে
DLRC Office
মহান বিজয় দিবস ২০২০ উদযাপনের অংশ হিসেবে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বরিশাল  উপ-ভূমি সংস্কার কমিশনারের (ডিএলআরসি) কার্যালয়ের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।
.
শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে ১৬ ডিসেম্বর ২০২০ তারিখ বুধবার বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার তরফদার মো: আক্তার জামীলের নেতৃত্বে ডিএলআরসি অফিসের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ এবং বরিশাল সদর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-র্কমচারীবৃন্দ সকাল ৬ টার মধ্যেই পোর্ট রোডস্থ বিভাগীয়  ভূমি কমপ্লেক্স এর সামনে এসে উপস্থিত হয়। পরে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকের নিকট হাজির হয়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় নীরবে দাঁড়িয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি সম্মান জানানো হয়।
.
উল্লেখ্য,  দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ সালের  আজকের এই দিনে বিজয়ের স্বাদ গ্রহণ করেছে বাঙালি জাতি। আর এই বিজয়ের পথে রক্ত ঢেলেছেন ৩০ লক্ষ শহীদ। ২ লক্ষ মা-বোন হারিয়েছেন সম্ভ্রম। প্রতিবছরের ন্যায় গভীর শ্রদ্ধার সঙ্গে বিজয়ের এই দিনে গোটা দেশের সাথে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে বরিশাল  উপ-ভূমি সংস্কার কমিশনারের (ডিএলআরসি) কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com