শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট তাড়াইলে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় মামলা পাকুন্দিয়ায় ২০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে

কুলিয়ারচরে বালি বহনের ট্রাকের ইঞ্জিন উল্টে ড্রাইভারের মৃত্যু 

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ৪৬১ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার উছমানপুরে  বালি বহনের ট্রাকের ইঞ্জিন উল্টে মোঃ খোকন মিয়া নামের ট্রাকচালকে মৃত্যু হয়েছে।
.
শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে উছমানপুর ইউনিয়নের নাজিরদীঘি (নামারবন) এলাকায় এই ঘটনা ঘটে। নিহত খোকন উছমানপুর গ্রামের উছমানপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন (বন্দেরহাটির) মোঃ কাঞ্চন মিয়ার বড় ছেলে।
.
জানাযায়, প্রতিদিনের মতো এই দিনও নামার বন থেকে তারা মাটি টানছিলো। হঠাৎ রাস্তার একটি নরম জায়গায় ট্রাকের চাকা আটকে যায়, এই সময় ট্রাকটি  ইঞ্জিনের পুরো পাওয়া ব্যবহার করে গর্ত থেকে উঠতে গেলে ট্রাকের ইঞ্জিন সোজা দাঁড়িয়ে যায়। এই সময় ট্রাকের বডি ও ইঞ্জিনের মধ্যে চাপা পড়ে খোকন জ্ঞান হারায়।
.
এই সময় স্থানীয় জনতা তাকে উদ্ধার করে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হাসপালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
.
এই বিষয়ে কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম সুলতান মাহমুদ জানান, এই বিষয়ে আমাদের কাছে কোন অভিযোগ আসেনি, আমরা বিষয়টি সম্পর্কে অবগত নই।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com