সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

তিনি শুধুই একজন জননেতা ছিলেন; কটিয়াদীর আবদুল ওয়াহাব আইন উদ্দিন আর নেই

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৪৪৩ বার পড়া হয়েছে
কটিয়াদি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াহাব আইন উদ্দিন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

শুক্রবার (২৫ ডিসেম্বর) রাত ৯টা ৫০ মিনিটের সময় ঢাকার সি.এম.এইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। গত বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় মোটর সাইকেলযোগে একটি ওয়াজ মাহফিলে যোগ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন জননেতা আব্দুল ওয়াহাব আইন উদ্দিন। ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার চারিপাড়া এলাকায় একটি পিকআপ পিছন থেকে তার মোটর সাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত আব্দুল ওয়াহাব আইন উদ্দিনকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ধানমণ্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে তার পায়ে সফল অস্ত্রোপচার করা হয়। কিন্তু শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে তার অবস্থার অবনতি ঘটে। এ অবস্থায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। পরে তার অবস্থা আরও অবনতি হলে বিকাল সাড়ে ৫টার দিকে তাকে এম্বুলেন্স যুগে, ঢাকার সি.এম.এইচ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

 

জানা গেছে, শনিবার (২৬ ডিসেম্বর) বাদ জোহর কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। কটিয়াদির গণ মানুষের নেতা আব্দুল ওয়াহাব আইন উদ্দিন এর মৃত্যুতে স্থানীয় কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ, জেলা আওয়ামী লীগের রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com