রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

বেলকুচিতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ১৯৫ বার পড়া হয়েছে
কম্বল বিতরণ

সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং বর্ণালী বেলকুচি (মাটির ঘ্রাণে শেকড়ের টানে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে অসহায় ১০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ শে ডিসেম্বর) সকালে রাজাপুর ইউনিয়নের সমেশপুর ঈদগাহ মাঠে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অসহায় ১০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বর্ণালী বেলকুচির উপদেষ্টা আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ণালী বেলকুচির সভাপতি মো: হাফিজুর রহমান।

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান জানান, বেলকুচি চরাঞ্চল পরিবেষ্টিত এলাকা এখানে শীতের প্রকোপ অনেকটা বেশী। সমাজের বিত্তবানদের অসহায় ও দুস্থদের পাশে দাঁড়ানো উচিৎ। বর্ণালী বেলকুচি ইতিপূর্বে বিভিন্ন মানবিক কাজ করেছে আশাকরি তাঁদের মানবতার প্রতি ভালো কাজের প্রয়াস অব্যহত থাকবে। ভালো কাজের সাথে বেলকুচি উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com