বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

কিশোরগঞ্জে গাঁজা’সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১
  • ২৪৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে গাঁজা’সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজা’সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প। গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার বিকেল কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজার এলাকা হতে তাদের গ্রেফতার করে র‌্যাবের একটি চৌকস দল।

 

র‌্যাব-১৪ এর সিপিসি-২ এর নিকট সংবাদ ছিল একটি মাদক ব্যবসায়ী চক্র মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলাগুলোতে পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালায় এবং তথ্যের সত্যতা পাওয়া পায়। সেই প্রেক্ষিতে আজ (৭ জানুয়ারি) বৃহস্পতিবার বিকেলে পুলেরঘাট বাজার এলাকা হতে মাদক ব্যবসায়ী মোঃ জুয়েল মিয়া (২৬) ও পরশ (২১) কে ২ কেজি গাঁজা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত দুইটি মোবাইল সেট’সহ গ্রেফতার করে। মো: জুয়েল মিয়া ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের কালিমপুর মধ্যমপাড়া এলাকার ১২নং ওয়ার্ডের মো: চান মিয়ার ছেলে এবং পরশ একই উপজেলার কালিপুর মধ্যমপাড়া এলাকার ১১নং ওয়ার্ডের নবী হোসেনের ছেলে।

 

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। র‌্যাব জানিয়েছে মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com