শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট তাড়াইলে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় মামলা পাকুন্দিয়ায় ২০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে

কিশোরগঞ্জের কুলিয়ারচরে নারী সহ ৫ প্রতারক জনতার হাতে আটক

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ৩২৭ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের কুলিয়ারচরে নারী সহ ৫ প্রতারক জনতার হাতে আটক

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাংবাদিক, মানবাধিকার কর্মী, ড্রাগ সুপার পরিচয় বহনকারী এক নারী সহ ৫ প্রতারক বিভিন্ন ফার্মেসিতে ড্রাগ সুপার পরিচয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার সময় চজঊঝঝ লেখা নাম্বার প্লেট বিহীন এক সিএনজি সহ ৫ প্রতারক জনতার হাতে আটক হয়েছে।
রবিবার (১০ জানুয়ারি) বেলা ১২টার দিকে কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের মধ্য সালুয়া চকবাজারে সেবা মেডিক্যাল হলে ড্রাগ সুপার পরিচয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন রাজু মিয়া (৬৫) পিতাঃ নিয়ত আলী গ্রামঃ চিনিসপুর, ভেলা নগর জেলাঃ নরসিংদী, ইউসুফ ভূইয়া (৩৮) পিতাঃ ইদ্রিস মিয়া গ্রামঃ লক্ষ্মীপুর থানাঃ বেলব জেলাঃ নরসিংদী, তালাত মাহমুদ (৫২) পিতাঃ মৃত হারিস মিয়া গ্রামঃ তাওয়াদি নরসিংদী সদর, অনুফা আক্তার (পুষণ) স্বামী বাচ্চু মিয়া, পিতাঃ বিল্লাল মিয়া গ্রাম চন্ডিবের থানাঃ ভৈরব জেলাঃ কিশোরগঞ্জ ও সিএনজি চালক রাতুল (১৬) পিতাঃ কবির হোসেন গ্রামঃ সৃষ্টিগর, চৈতন্য থানাঃ শিবপুর জেলাঃ নরসিংদী।

আটককারীদের সূত্রে জানা যায়, সকাল থেকে কুলিয়ারচর ফরিদপুর ইউনিয়নের আন্দবাজারের বিভিন্ন ফার্মেসিতে চাঁদাবাজি করে সালুয়া ইউনিয়নের চকবাজার এলাকায় সেবা মেডিক্যাল হলে ড্রাগ সুপার পরিচয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নিতে চাইলে স্থানীয় জনতা তাদের আটক করে। পরে স্থানীয় লোকজন ও মেম্বার ছিদ্দিক মিয়া তাদের জনতার হাত থেকে উদ্ধার করে ইউনিয়ন পরিষদের হল রুমে আটক করে ইউএনও অফিস ও পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদের নিয়ে যায়।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় তাদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলমান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com