সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

কিশোরগঞ্জ পৌর নির্বাচন থেকে সরে দাঁড়াল স্বতন্ত্র মেয়র প্রার্থী লিমন ঢালী

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ৬২৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ পৌর নির্বাচন থেকে সরে দাঁড়াল স্বতন্ত্র মেয়র প্রার্থী লিমন ঢালী

কিশোরগঞ্জে  পৌর নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী শফিকুল গণি ঢালী লিমন (মোবাইল মার্কা) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। মাত্র ৩দিন সামনে রেখে আজ মঙ্গলবার (১২ জানুয়ারী) দুপুরে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের উপস্থিতিতে এমন সিদ্ধান্তের কথা জানান।

এ উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দুপুর দুইটার দিকে এক জরুরী সাংবাদিক সম্মেলন করেন তিনি। সাংবাদিক সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যটি হুবহু- প্রিয় কিশোরগঞ্জ পৌরবাসী, আসসালামু আলাইকুম। আমি শফিকুল গণি ঢালী লিমন আসন্ন ১৬ জানুয়ারী, ২০২১ ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ পৌরসবা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছি। প্রিয় পৌরবাসী, আপনারা জানেন আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করি। কিশোরগঞ্জ পৌরবাসীর অকুণ্ঠ সমর্থন ও ভালবাসায় কিশোরগঞ্জ পৌরবাসীকে সর্বো”চ নাগরিক সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে স্বতন্ত্র মেয়র প্রার্থী হয়েছিলাম। আমি বাংলাদেশ আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা, শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে দলীয় শৃঙ্খলা রক্ষার নিমিত্তে বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জননেতা মির্জা আজম, এমপি মহোদয়ের অনুরোধক্রমে আমি শফিকুল গণি ঢালী লিমন আমার প্রার্থীতা প্রত্যাহার করলাম এবং বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও নৌকা প্রতীককে সমর্থন করলাম।

প্রিয় পৌরবাসী, আপনাদের অকুন্ঠ সমর্থন ও ভালবাসার প্রতিদান দেবার সাধ্য আমার নাই। জীবনের শেষ রক্তবিন্দ দিয়ে হলেও আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ। আপনাদের নিকট আমি ক্ষমা প্রার্থী। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

 

এছাড়াও লিমন ঢালী জানান, দলীয় সিদ্ধান্তকে সম্মান দিয়ে আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করলাম। আমি এই নির্বাচনে নৌকার পক্ষে হয়ে কাজ করবো।

সাংবাদিক সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক এ্যাড. এমএ আফজাল, বিজ্ঞ পিপি এ্যাড. শাহ আজিজুল হক, দপ্তর সম্পাদক আহম্মেদ উল্লাহ সহ প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com