রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

সিরাজগঞ্জে প্রতিপক্ষের হামলায় বিজয়ী কাউন্সিলর নিহত 

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ২৩২ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে প্রতিপক্ষের হামলায় বিজয়ী কাউন্সিলর নিহত 
সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের হামলায় বিজয়ী কাউন্সিলর তারিকুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন।

তারিকুল ইসলাম শহরের নতুন ভাঙাবাড়ি মহল্লার আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি পৌরসভার ৬নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ডালিম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ৮৫ ভোটে জয়লাভ করেন।

শনিবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

জানা যায়, তারিকুল ইসলাম সন্ধ্যায়  শহরের শহীদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গেলে ভোট গণনার বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজনের সাথে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় মুখোশধারী কয়েকজন তার ওপর হামলা চালায় এবং তাকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সম্পন্ন হয় ভোটগ্রহণ।

পৌরসভার ১৫টি ওয়ার্ডে সংরক্ষিত আসনের কাউন্সিলর ২৯ জন ও সাধারণ আসনে কাউন্সিলর প্রার্থী রয়েছেন ৮৬ জন। মোট ভোটার সংখ্যা এক লাখ ১৩ হাজার ৯২৬, পুরুষ ৫৫ হাজার ৯২৮ ও মহিলা ৫৭ হাজার ৯৯৮ জন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com