রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

কিশোরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ২৮২ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন অনুষ্ঠিত

কিশোরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আজ সোমবার (১৮ জানুয়ারী) সকালে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে ম্যারাথন অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেঃ কর্ণেল মিজানুর রহমান মিজান, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ও পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার)।

বক্তব্য প্রদান শেষে অতিথিরা বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে ম্যারাথন উদ্ধোধন করেন। সহ¯্রাধিক নারী ও পুরুষের অংশগ্রহণে স্টেডিয়াম থেকে ম্যারাথন শুরু হয়ে নীলগঞ্জ বাজার ব্রীজ গিয়ে সম্পন্ন হয়।

এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন উপলক্ষে স্টেডিয়ামে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদ ম্যারাথনে সংহতি প্রকাশ করে অংশ নেয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন বিভাগের সরকারী কর্মকর্তা-কর্মচারী, জন প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com