সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বিভ্রাট কাটিয়ে ফিরল ফেইসবুক বিশ্বকাপ থেকে ফিফা আয় করেছে ১৫ বিলিয়ন ডলার বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার কাজ স্থগিত নিকলীতে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, একজন নিহত তাড়াইলের জননন্দিত নেতা কামাল উদ্দিন ভূঁইয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী আজ কুলিয়ারচরে ৫৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের উদ্বোধনে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই

গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ, কাপড় ব্যবসায়ী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩১৪ বার পড়া হয়েছে
গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ কাপড় ব্যবসায়ী গ্রেফতার

নাটোরের বাগাতিপাড়ায় এক গৃহবধূকে দলগতভাবে পালাক্রমে ধর্ষণের অভিযোগে রবিউল ইসলাম (৪৫) নামে এক কাপড় ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (১২ ফেব্রুয়ারী) রাতে অভিযান চালিয়ে উপজেলার জালালপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রবিউল ইসলাম ওই জামনগর গ্রামের আতাউর রহমানের ছেলে। তিনি জামনগর বাজারে কাপড়ের ব্যবসা করেন।

 

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ আবু সাদাদ জানান, গত বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) দুপুরের দিকে উপজেলার জালালপুর গ্রামের এক দিনমজুরের স্ত্রী হস্তশিল্পের কাজ করার জন্য পার্শ্ববর্তী জামনগর বাজারের গার্মেন্টস ব্যবসায়ী রবিউলের কাছে যান। এসময় রবিউল তাকে ওই কাজের জন্য তার দোকানের দ্বিতীয় তলার গোডাউনে নিয়ে যান। পরে গোডাউনে থাকা আরও দুইজনকে সাথে নিয়ে জোরপূর্বক তাকে তিন জন মিলে পালাক্রমে ধর্ষণ করেন। এ ঘটনায় নির্যাতিতা ওই গৃহবধূ সন্ধ্যায় থানায় মামলা দায়ের করেন।

ওই মামলার প্রেক্ষিতে পুলিশ শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে জালালপুর গ্রাম থেকে কাপড় ব্যবসায়ী রবিউলকে গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অভিযুক্ত অপর দুই জনকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com