মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

সৌদি ড্রোন ভূপাতিত করার ভিডিও প্রকাশ করলো ইয়েমেন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৭৪ বার পড়া হয়েছে
সৌদি ড্রোন ভূপাতিত করার ভিডিও প্রকাশ করলো ইয়েমেন

সৌদি জোটের একটি ড্রোন ভূপাতিত করার ভিডিও প্রকাশ করেছে ইয়েমেনের সেনাবাহিনী। শুক্রবার এটিকে ক্ষেপণাস্ত্রের সাহায্যে ভূপাতিত করে।

এ ধরনের খবরের বিষয়ে যাতে কারো মধ্যে কোনো সন্দেহের সৃষ্টি না হয় সে কারণেই এই ভিডিও প্রকাশ করেছে ইয়েমেনি বাহিনী। ভিডিওতে দেখা যাচ্ছে, গোয়েন্দা ড্রোনটিকে শনাক্ত করার পর সেটাকে টার্গেট হিসেবে লক্ড করা হয়েছে এবং এরপর ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে তা আকাশেই ছিন্নভিন্ন হয়ে গেছে।

 

শুক্রবার ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছিলেন, ‘সিএইচ-৪’ মডেলের একটি ড্রোনকে ভূপাতিত করা হয়েছে। তিনি বলেন, ভূপাতিত ড্রোনটি আগ্রাসী সৌদি জোটের। গোয়েন্দা তৎপরতা চালানোর সময় এটিকে ভূপাতিত করা হয়েছে। তবে ড্রোনটি চীনের তৈরি বলে তিনি জানিয়েছেন।

ইয়াহিয়া সারি আরও জানিয়েছিলেন, ড্রোনটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস করে দেওয়া হয়েছে। ড্রোন ধ্বংসে যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা এখনও জনসমক্ষে প্রদর্শন করা হয়নি।

এর আগে বৃহস্পতিবার ইয়েমেনের সেনাবাহিনী ও জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধারা সৌদি আরবে আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে। চারটি ড্রোন বিমানবন্দরের হ্যাঙ্গারে আঘাত করে।

 

সৌদি আরব বেসামরিক বিমানবন্দরগুলোকে ইয়েমেনে হামলার কাজে ব্যবহার করছে বলে ইয়াহিয়া সারি জানিয়েছেন। তিনি আরও বলেন, ইয়েমেনে সৌদি হামলা অব্যাহত থাকা পর্যন্ত পাল্টা আঘাতও অব্যাহত থাকবে।

 

ভিডিও দেখতে ক্লিক করুন

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com