রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

পাকস্থলী থেকে একে একে বের করা হলো ১৪০০ পিস ইয়াবা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ২১৪ বার পড়া হয়েছে
পাকস্থলী থেকে একে একে বের করা হলো ১৪০০ পিস ইয়াবা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার গোবিন্দপুর থেকে আটককৃত দুই ব্যক্তির পাকস্থলী থেকে ১ হাজার ৪শ’ পিস ইয়াবা বের করেছে পুলিশ। রোববার দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান।

আটককৃতরা হলেন- রাজবাড়ী পৌরসভার বিনোদপুর এলাকার মৃত করম আলী খাঁর ছেলে মো. লুৎফর খাঁ এবং সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মৃত চেনুউদ্দিন মোল্লার ছেলে মো. কুব্বাত আলী।

এ বিষয়ে রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান বলেন, পুলিশের কাছে সংবাদ আসে রাজবাড়ী থেকে দুই ব্যক্তি পেটের মধ্যে ইয়াবা বহন করে বালিয়াকান্দিতে অবস্থান করছে। বিষয়টি গোয়েন্দা পুলিশের ওসি প্রাণবন্ধু বিশ্বাসকে জানালে তার নেতৃত্বে একটি টিম বালিয়াকান্দি থানার জামালপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রাম থেকে মো. লুৎফর খাঁ এবং কুব্বাত আলীকে আটক করে।

তিনি জানান, তাদের পরিহিত পোশাকের মধ্যে কোনো ইয়াবা পাওয়া যায়নি। তবে তাদের পেটের মধ্যে ইয়াবা রয়েছে- সেই ব্যাপারে জিজ্ঞেস করলে তারা বিশেষ ব্যবস্থায় রাখা স্কচটেপ মোড়ানো পাকস্থলীর মধ্যে ইয়াবা রাখার কথা স্বীকার করে। রাজবাড়ীর একটি ক্লিনিক থেকে দুই ব্যক্তির এক্সরে করে পাকস্থলীতে বড় ধরনের ট্যাবলেটের প্যাকেটের অস্তিত্ব পায়।

এরপর মো. লুৎফর খানের পাকস্থলী থেকে ৬৫০ পিস এবং কুব্বাত আলীর পাকস্থলী থেকে ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে তিনি জানান।

পুলিশ সুপার আরও বলেন, রাজবাড়ীতে পেটের মধ্যে থেকে ইয়াবা উদ্ধার করার ঘটনা এটাই প্রথম। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স রয়েছে। রাজবাড়ী থেকে মাদক নির্মূল করতে পুলিশ সর্বোচ্চ সতর্কতা এবং কৌশল অবলম্বন করে কাজ করছে। আসামিদের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com