রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

৭ হাজার ৫শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৫৯ বার পড়া হয়েছে
৭ হাজার ৫শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ায় র‍্যাবের সাড়াশি অভিযানে ৭৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,  র‍্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল রবিবার সকালে বগুড়া সদর থানার পুরান বগুড়া হিন্দুপাড়ায় একটি বাসায়  অভিযান পরিচালনা করে ৭৫০০ (সাত হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট, ২টি মোবাইল ৬ টি সীমকার্ড এবং দুই হাজার  টাকাসহ ইসমাইল হোসেন (৪২)নামে  এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করে । গ্রেপ্তারকৃত আসামী দিনাজপুর জেলার পার্বতীপুর থানার খাগড়াবন গ্রামের শামসুল হকের ছেলে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এর বড় বড় চালান সমগ্র বাংলাদেশে সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর করে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

 

উল্লেখ্য আজ বগুড়া জেলায় পৌর নির্বাচন থাকায় সকল আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ব্যস্ত থাকার সুযোগে সে নিরবে মাদক ব্যবসা করে যাবে বলে মনে করেছিল। কিন্তু তার সকল প্রচেষ্টা ব্যার্থ করে দিয়েছে র‌্যাব-১২।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com